,

পবিত্র ঈদুল আজহার রাতে সিলেটে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত

news-image

সিলেট প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার রাতে খাদিমপাড়া এলাকায় ছুরিকাঘাতে আঘত হয়েছেন এক যুবলীগ কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসামানী হাসপাতালে নেয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

গতকাল সোমবার রাত ৮টার দিকে খাদিমপাড়ার শাহপারণ বাইপাস এলাকার মধুবন’র সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত যুবলীগ কর্মী জামাল আহমদ (২৬) শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের কল্লোগ্রামের মৃত সয়দুর রহমানের ছেলে। তিনি খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদের অনুসারী।

জামালের সহকর্মীদের দাবি, জেলা যুবলীগের সম্মেলন নিয়ে আফসর আহমদ ও জাহাঙ্গীর আলম অনুসারীদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরেই জাহাঙ্গীর গ্রুপের কর্মীরা জামালকে ছুরিকাঘাত করেছে। এ হামলার সাথে লোকমান, হাসান, আলালসহ আরো কয়েকজন জড়িত বলে দাবি তাদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এখনো এ ব্যপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর