,

পরিবেশ রক্ষার জন্য একদিন পর পর মলত্যাগ ত্যাগের পরামর্শ দিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি

news-image

নিউজ ডেস্ক : পরিবেশ রক্ষার জন্য একদিন পর পর মলত্যাগ করার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জেইর বলসোনারো। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমে বিবিসির খবরে বলা হয়, জেইর বলসোনারো জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে, অ্যামাজন বন ক্রমান্বয়ে ক্ষতির মুখোমুখি হচ্ছে। কারণ তার সরকার যে নীতি নিয়েছে সেগুলোতে পরিবেশ সংরক্ষণের চাইতে উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আওয়াজ তুলেছে দেশের বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা।

এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কীভাবে পরিবেশকে রক্ষা করে কৃষির উন্নয়ন করা যায়। জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘পুরো পৃথিবীর লোক যদি কম খায়, আর একদিন পর পর মলত্যাগ করে, তাহলেই পরিবেশের কোনো ক্ষতি হবে না। এটি পুরো বিশ্বের জন্যই ভালো হবে।’

আমাজনে বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি সরকারি তথ্যে উঠে আসার পরে বলসোনারো সম্প্রতি তোপের মুখে পড়েন। এরপর তিনি সেই সংস্থার প্রধানকে বরখাস্ত করেন, যিনি কি না এই বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি সামনে এনেছিলেন। তার দাবি, ওই ব্যক্তি সমস্যার পরিধি সম্পর্কে মিথ্যা বলেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর