,

নতুন অতিথির অপেক্ষায় কাটছে রুবেলের ঈদ

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে অ্যাথলেটদের ঈদ-উৎসব বলতে কিছু নেই। কখনো দেশে থাকার সুযোগ থাকলেও আবার কখনো ঈদ কাটাতে হয় বিদেশ বিভূঁইয়ে। গত রোজার ঈদে বিশ্বকাপের কারণে ক্রিকেটাররা ইংল্যান্ডে থাকলেও এবার কোরবানির ঈদ পরিবারের সঙ্গে উপযাপন করার সুযোগ পাচ্ছেন টাইগাররা।

তবে জাতীয় দলের ফাস্ট বোলার রুবেল হোসেন এবার ঈদে গ্রামের বাড়ি যেতে পারেননি। তার ঈদ কাটছে এক নতুন অতিথির অপেক্ষায়। সেপ্টেম্বরে বাবা হতে চলেছেন রুবেল। এখনো হাতে বেশ কয়দিন বাকি থাকলেও রুবেল এখন থেকেই গুণছেন অপক্ষার প্রহর। ‘একটা অন্যরকম ভালোলাগা কাজ করছে। আমি বাবা হতে চলেছি’-এভাবেই বলছিলেন রুবেল।

এবারের ঈদে বাগেরহাট যাওয়ার কথা থাকলেও স্ত্রী আর অনাগত সন্তানের কথা ভেবে যাননি তিনি। ঈদ কাটাবেন ঢাকাতেই। রুবেল বলেন, ‘খুব বেশি দিন হাতে নেই। এমন সময় বাগেরহাটে যাওয়ার কোনো ইচ্ছে নেই। এবারের ঈদে ঢাকায়ই থাকছি। দোয়া করবেন আমাদের জন্য।’

বোঝাই যাচ্ছে এবার ঈদ নিয়ে কোনো অনুভূতি কাজ করছে না রুবেলের মনে। সব জমিয়ে রাখছেন নতুন অতিথির জন্য। সেপ্টেম্বরের শেষ দিকেই পৃথিবীর আলো দেখবে রুবেল-দোলা দম্পতির সন্তান। ঈদ তো সবাই-ই পালন করেছেন, রুবেলের এবারের ঈদ না হয় কাটুক নতুন অতিথির অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর