,

শিমুলিয়ায় স্পিডবোট উল্টে শিশু নিখোঁজ

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় স্পিডবোট উল্টে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটির নাম দ্বীন ইসলাম হোসেন (৮)। সে ঢাকার মীরপুরের মুদি দোকানি সিদ্দিকুর রহমানের ছেলে ও স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। ঈদের পরদিন বাবা ও চাচার সঙ্গে বরিশালের কাউয়ারচরে গ্রামের বাড়িতে যাচ্ছিল সে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ১৯ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

কিছুদূর যাওয়ার পর লৌহজং টার্নিংয়ের কাছে বিকল্প চ্যানেলের মুখে ইঞ্জিন বিকল হয়ে উত্তাল ঢেউ আর বাতাসের তোড়ে স্পিডবোটটি উল্টে যায়। এ সময় অন্য স্পিডবোট নিয়ে ১৮ জনকে উদ্ধার করা গেলেও শিশুটির খোঁজ মেলেনি। শিশুটির খোঁজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশের সদস্যরা পদ্মায় তল্লাশি চালাচ্ছেন।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় কাঁঠালবাড়ি ও শিমুলিয়ার মধ্যে লঞ্চ ও স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন।

তিনি বলেন, আবহাওয়া শান্ত হলে আবারও লঞ্চ ও স্পিডবোট চলতে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর