,

অবৈধভাবে ভারতে চামড়া পাচার ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা

news-image

দিনাজপুর প্রতিনিধি : সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চামড়া পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদর দপ্তরের নির্দেশে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এই সতর্কতা জারি করে।

এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক সাংবাদিকদের জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চামড়ার পাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি হেডকোয়ার্টারের এমন নিদের্শনা পেয়েছি। এরপর থেকে সীমান্তে নজরদারির পাশাপাশি কিছু চিহিৃত পয়েন্টে বিজিবির টইল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এমনকি সীমান্তে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমেও সীমান্তের সকল কার্যক্রম তদারক করা হচ্ছে।

তিনি আরো জানান, সীমান্ত এলাকায় যারা চামড়া ব্যবসার সাথে সম্পৃক্ত আছে তারা ঈদের দিন থেকে কোরবানির চামড়াগুলি কোথায় নিয়ে যাচ্ছে বা নিয়ে আসছে সেসব বিষয়েও খোঁজ খবর রাখা হচ্ছে। মূলত রপ্তানিযোগ্য পশুর চামড়ার পাচার প্রতিরোধে এই সতর্কতা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর