,

যুক্তরাষ্ট্রের কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে: ইরান

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে: ইরান
সোমবার দোহায় কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সন্ত্রাসবাদ ওয়াশিংটনের জন্য কোনো সুফল আনেনি বরং এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সোমবার কাতার সফরে গিয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানির সঙ্গে সাক্ষাতে এই মন্তব্য করেন।

এসময় মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানান, ইরান কাতারসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক কেমন হতে পারে তেহরান-দোহা সম্পর্ক তার উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের নানা সমস্যাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট সমাধানে তেহরান-দোহা ঘনিষ্ঠ সম্পর্ক কার্যকর ভূমিকা পালন করতে পারে।

অন্যদিকে শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানি পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সব রকম সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথাও ঘোষণা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার একদিনের কাতার সফর শেষে নিজের টুইটার পাতায় দেয়া এক পোস্টে এ সফরকে ‘অত্যন্ত গঠনমূলক’ উল্লেখ করেন। সেখানে বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কেবলমাত্র এই অঞ্চলের দেশগুলো নিশ্চিত করবে; কোনো বহিঃশক্তি নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর