,

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় যুবকের মৃত্যু

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. রাসেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ঈদের দিন বিকালে তিনি মারা যান।

রাসেল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে। রাসেল ঢাকার রমনা পার্কে ক্লিনারের কাজ করতেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতিম দেবনাথ জানান, রাসেল ডেঙ্গু জ্বর নিয়ে সম্প্রতি গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে সেখান থেকে গত ১১ আগস্ট তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট সোমবার বিকেলে তিনি মারা যান।

এদিকে খুলনার সিভিল সার্জন ডাক্তার এ এস এম আব্দুর রাজ্জাক জানান, খুলনায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৪৪৭ জন। এর মধ্যে ৩০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৪২ জন। এই ১৪২ জন এর মধ্যে নতুন রোগী ১৭ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন বৃদ্ধাসহ মারা গেছেন ৪ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর