,

বৈধ অভিবাসীদের এবার টার্গেট করেছেন ট্রাম্প, খাদ্য-বাসস্থানসহ অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা বাতিল

news-image

এতোদিন ডোনাল্ড ট্রাম্পের নজর ছিলো অবৈধ অভিবাসীদের ওপর। এবার বোঝা গেলো, তিনি অভিবাসী কাউকেই সইতে পারছেন না। অভিবাসীরা খাবার ও বাসস্থানের জন্যে সরকারের যে ভর্তুকি পেতেন, তা বন্ধ করে দেয়া হলো আজ এক ঘোষণায়। এই আইনের আওতায় মার্কিন কর্তৃপক্ষ সহজেই গ্রিন কার্ড এবং ভিসার আবেদনগুলো বাতিল করতে পারবে। বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস

গ্রিন কার্ড ও ভিসার জন্য আবেদনকারীরা স্বল্প উপার্জনক্ষম বা কম শিক্ষিত হলে এই আইনের তাদের আবেদনগুলো বাতিল করা হবে। কারণ এই ধরনের আবেদনকারীদেরকে খাদ্য, বাসস্থান ও চিকিৎসার জন্য মার্কিন সরকারের সাবসিডির ওপর নির্ভর করতে হয়।

হোয়াইট হাউসের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে নতুন ফরমানটি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর পরিচালক কেন কুচিনেল্লি। তিনি বলেন, এতে যুক্তরাষ্ট্রে আসতে ও থাকতে আগ্রহীরা আত্মনির্ভরশীল হবে।

আইনটি স্বল্প আয়ের অভিবাসীদেরকে লক্ষ্য করেই করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা নিশ্চিতভাবে আশা করি যেকোনো আয়ের মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। যদি কেউ স্বনির্ভর না হয়, তবে সে নিজের জন্যই একটি বোঝা। এমন একজন এই দেশের বৈধ স্থায়ী বাসিন্দা হবে কিনা সেই সিদ্ধান্ত নেয়ার জন্যই আইনটি করা হয়েছে।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই আইন বৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়া ও থাকা তিন লাখ ৮৩ হাজার মানুষকে প্রভাবিত করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর