,

‘৪ কোটি না দিলে খু’ন করব’ : রাখীকে সাবেক প্রেমিকের হু’মকি!

news-image

বিনোদন ডেস্ক।। বিয়ে করে বেশ ফ্যাসাদেই পড়ে গেছেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত। লুকিয়ে কেন বিয়ে করেছেন রাখি? এর জন্য ভুগতে হবে তাকে। শুধু তাই নয়, লুকিয়ে বিয়ে করার জন্য রাখি সাওয়ান্তকে ৪ কোটি টাকা দিতে হবে। আগামী ৪ দিনের মধ্যে রাখি যদি ওই বড় অঙ্কের টাকা প্রদান না করেন, তাহলে রাখির জীবন শেষ করে দেবেন বলেও হুমকি দেন দীপক কালাল। সম্প্রতি এমন ঘটনায় সোশ্যাল সাইটে তোলপাড় শুরু হয়েছে।

এনআরআই রিতেশের সঙ্গে বিয়ের আগে দীপক কালালের সঙ্গে প্রথমে বাগদান এবং পরে বিয়ের ঘোষণা করেন রাখি সাওয়ান্ত। এমনকী দীপক কালালের সঙ্গে বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল। সেই সঙ্গে রাখী ঘোষণা করেছিলেন, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর নাকি আমেরিকার লস অ্যাঞ্জেলসে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। কিন্তু এক্ষেত্রে যেমন কথা তেমনি কাজ হয়নি। অজানা কারণে দীপক কালালকে শেষ পর্যন্ত বিয়ে করেননি রাখী।

দীপকের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরপরই আচমকা মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বধূবেশে দেখা যায় রাখি সাওয়ান্তকে। ব্যাপারটি প্রকাশ হয়ে পড়লে প্রথমে রাখি বলেন, ফটোশুটের জন্যই বউ সেজেছেন। কিন্তু পরে রাখিই আবার সবাইকে জানিয়ে দেন যে, এনআরআই রিতেশের সঙ্গে বিয়ে হয়ে গেছে তার। তবে রিতেশ ক্যামেরার সামনে আসতে চান না বলেই, তার কোনও ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি।

এবার সাবেক প্রেমিক দীপকের ওই হুমকির পর চুপ থাকেননি বলিউডের ঠোঁটকাটা হিসেবে পরিচিত রাখী সাওয়ান্ত। পাল্টা হুমকি দিয়ে বলেছেন, আজেবাজে কথা বললে দীপকের মুখ ভেঙে দেবেন তিনি। দীপক কীভাবে তার স্বামীকে যেভাবে অপমান করেছেন, সেটা মোটেও সহ্য করবেন না রাখী। পাশাপাশি তিনি দীপক কালালকে অশ্লীল ভাষাতেও গালিগালাজ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর