,

হার্লে ডেভিডসনের প্রথম ইলেকট্রিক বাইক, একবার চার্জে ২৩৫ কিমি পাড়ি

news-image

ডেস্ক রিপোর্ট।।‘হার্লে ডেভিডসন লাইভওয়্যার’। এই প্রথম ইলেকট্রিক মোটরবাইক আনছে হার্লে ডেভিডসন। ভারতে এর উপর থেকে পর্দা উঠবে আগামী ২৭ আগস্ট। দেখা যাবে বিভিন্ন অটো এক্সপো-তে। ২০১৮-র একটি মোটরবাইক শো-এ আত্মপ্রকাশ করে হার্লে ডেভিডসন লাইভওয়্যার। এর বেশ কিছু বিশেষত্বের মধ্যে একটি হলো নতুন বৈদ্যুতিক পাওয়ারট্রেন।

‘এইচ ডি রেভেলেশন’ নামে ওই পাওয়ারট্রেনের বৈশিষ্ট্য হলো চুম্বকীয় বৈদ্যুতিক মোটর ও ১৫.৫ কিলোওয়াটের ব্যাটারি। মাত্র সাড়ে তিন সেকেন্ডে ০-১০০ কিলোমিটার গতিতে পৌঁছতে পারে এই বৈদ্যুতিক বাইক। আরও নির্দিষ্ট করে বললে, ২ সেকেন্ডের কম সময়ে প্রতি ঘণ্টায় ১০০ থেকে ১২৮ কিলোমিটার স্প্রিন্ট নেওয়া সম্ভব এই বাইকে।

শক্তিশালী ব্যাটারির সুবাদে এই বাইকের রেঞ্জ অসাধারণ। সংস্থার দাবি, এক বারের চার্জে পাড়ি দিতে পারে ২৩৫ কিলোমিটার পর্যন্ত। বাইকের সর্বোচ্চ টর্ক ১১৬ এন এম। টাচস্ক্রিনের সাহায্যে ‘লাইভ ওয়্যার’-এ স্মার্টফোন এবং ওয়্যারলেস হেডসেট ব্যবহারের সুবিধে থাকছে। ৪.৩ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে টিল্ট অ্যাডজাস্টেবল। বাইক চালাতে চালাতেই থাকছে গান শোনা, ফোনে কথা বলা এবং নেভিগেশন ইনস্ট্রাকশন অনুসরণ করার সুবিধে। এই সুবিধে দেবে এইচ ডি অ্যাপ।

কাস্ট অ্যালুমিনিয়মের ফ্রেম হওয়ায় যা চকচকে এই মোটরবাইক লাইটওয়েট। বাংলাদেশি মুদ্রায় এর দাম হবে প্রায় ২৭ লাখ টাকা। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের গোড়ায় বাইকপ্রেমীদের জন্য শোরুমে চলে আসবে লাইভওয়্যার। তবে সংস্থার ওয়েবসাইটে ইতিমধ্যেই চলে এসেছে লাইভওয়্যার বাইক। সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড