,

কোরবানি নিয়ে যা বললেন পরীমণি

news-image

বিনোদন ডেস্ক।। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০১৬ সালে সর্বপ্রথম বিএফডিসিতে গরু কোরবানি দেয়া শুরু করেছিলেন বর্তমান সময়ের লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। প্রথম বছর একটি গরু দিয়ে পরীর কোরবানি দেয়া শুরু হয়। এর পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন এই নায়িকা। তারই ধারাবাহিকতা এ বছর চারটি গরু কোরবানি দিয়েছেন পরী।

সোমবার (১২ আগস্ট) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অভ্যন্তরে গরুগুলো কোরবানি দেওয়া হয়। পরীমণি এফডিসিতে নিজে উপস্থিত থেকে শিল্পীদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছেন। পরীমণির এমন ঈদ উদযাপনে খুশি অবহেলিত তার সহকারী শিল্পীরাও।

এ ব্যাপের চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘কোরবানির ঈদ সবসময় নানু বাড়িতে করতাম। আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী এভাবে মানবেতর জীবন-যাপন করেন। জানার পর সিদ্ধান্ত পরিবর্তন করে এফডিসিতে কোরবানি দেই। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘এফডিসিও আমার একটা পরিবার। এই পরিবারে সবার সঙ্গে কোরবানি দিতে পেরে ভালো লাগছে। কাজটি করে আনন্দ পেয়েছি। যতদিন বেঁচে থাকব এফডিসিতে কোরবানি দিব।’ এর আগে, গতকাল রোববার রাতে হাট থেকে গরু কিনে আনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর