,

রামমন্দির পরিস্কার করলেন মুসলিমরা, আর হিন্দুরা মসজিদ

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতের কেরালায় সম্প্রতি এক অনন্য নজির দেখা গেছে। সেখানে শেষ কিছুদিন বৃষ্টির চাপ অনেকটা কমেছে। পানিও নেমে গেছে। কিন্তু পানি নামলেও কাঁদা আর পলির স্তর এখনও সেখানকার বাড়ি, ঘর, রাস্তার বিস্তৃত অংশকে ঢেকে রেখেছে। তেমনই পলি ঢাকা অবস্থায় পানি কমতেই জেগে উঠেছে ওয়ানাড়ের একটি বিখ্যাত রাম মন্দির। কিন্তু সেই মন্দির ঢাকা পড়েছে বিপুল পলির আস্তরণে।

গতকাল রবিবার সেই অবস্থা থেকে মন্দিরটিকে বাঁচাতে এগিয়ে এসেছেন স্থানীয় মুসলিম সংগঠনের সদস্যরা। মুসলিম ইউথ লিগের স্বেচ্ছাসেবকরা রবিবার সকাল থেকে মন্দির চত্ত্বর থেকে শুরু করে একেবারে বিগ্রহ পর্যন্ত হাতে হাত লাগিয়ে পরিস্কার করে দেন। কয়েক ঘণ্টার মধ্যে মন্দির একেবারে আবার ঝকঝকে হয়ে যায়।

শুধু ওয়ানাড় নয়, কেরালার নানা প্রান্ত এবার বন্যায় প্রায় ভেসে গেছে। সেখানে পানি নামার সঙ্গে সঙ্গেই স্বাভাবিক জীবনে ফেরার কোনো উপায় নেই। পরিস্থিতি বাসযোগ্য করতে প্রতিদিন লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সেখানেই ধর্মীয় ভেদাভেদের বেড়া ভেঙে গেছে। আজ ঈদ। অথচ গতকালও মসজিদ ছিল পানির নিচে।

উৎসবের আগে আগের রূপে ফিরিয়ে দিতে হাতে হাত মিলিয়ে কাজ করতে শুরু করেছেন হিন্দুরাও। কুন্নুরের কুরুমাথুর জুম্মা মসজিদে রবিবার হাতে হাত মিলিয়ে কাজ করছেন কুমার ও সন্তোষ। রবিবার বিকেলের মধ্যে তারাও পরিস্কার করে ফেলেছেন মসজিদটি। ‌‌

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর