,

কাশ্মীরে ঈদের দিনেও গুলি

news-image

ডেস্ক রিপোর্ট।। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছে ভারত সরকার। এর ফলে বিশেষ মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। ভারত শাসিত কাশ্মীরের এ মর্যাদা কেড়ে নেওয়ার এক সপ্তাহের মাথায় কাশ্মীরে আজ সোমবার কোরবানির ঈদ পালিত হচ্ছে। তবে অন্যান্য দেশগুলোর মতো নয়, নিশ্ছিদ্র নিরাপত্তা আর কঠোর কারফিউর মধ্যে।

বিবিসি বাংলার প্রতিবেদনে জানা য়ায়, কারফিউর মধ্যে শ্রীনগরের বড় কোনো মসজিদে বা প্রধান রাস্তায় ঈদের জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। শহরের রাস্তাঘাট ছিলো প্রায় জনশূন্য, মোবাইল-ল্যান্ডলাইন বা ইন্টারনেট সেবাও এখনো চালু হয়নি।

কাশ্মীরে কেন আবার নতুন করে এই কড়াকড়ি, সরকারি কর্মকর্তারা তার কোনো জবাব দিচ্ছেন না। তাদের দাবি, এ অঞ্চলে কোনো কারফিউ নেই, শুধু চারজনের বেশি লোক একসঙ্গে এক জায়গায় জড়ো হতে পারবেন না। অথচ রাস্তায় পুলিশ মাইকিং করে বেড়াচ্ছে, কেউ যেন কারফিউতে বাড়ি থেকে বের না হন। জামিয়া মসজিদ বা হজরতবালের মতো প্রধান মসজিদগুলোতেও কোনো বড় ঈদ জামাতের অনুমতি দেওয়া হয়নি। বাসিন্দাদের বলা হয়েছে, নিজেদের মহল্লাতে স্থানীয় ছোট মসজিদেই যেন তারা ঈদের নামাজ আদায় করেন।

ঈদের দিনেও গুলি : ঈদের দিনেও কাশ্মীরে পুলিশের পেলেট গান বা ছররা বন্দুকের গুলিতে আহত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সরকার সে কথা অস্বীকার করছে। গুলিতে জখম হয়ে হাসপাতালে কেউ ভর্তি আছেন কি না, এ প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়ে জম্মু ও কাশ্মীর সরকারের এক মুখপাত্র দাবি করেন পুলিশ এখনো পর্যন্ত একটা বুলেটও চালায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর