,

কোরবানির গরু নাড়াচাড়া করায় কসাইয়ের হাতে প্রাণ গেল শিশু মৌমিতার

news-image

মাদারীপুর প্রতিনিধি : কোরবানির সময় চাপাতি ফসকে মৌমিতা আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার মাদারীপুরে সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়ির উঠানে গরু কোরবানি করছিল কসাই। অন্য শিশুদের সঙ্গে দাঁড়িয়ে তা দেখছিল মৌমিতা। এ সময় গরু নাড়াচাড়া করায় কসাইয়ের হাতে থাকা চাপাতি ফসকে গিয়ে তার পেটে ঢুকে যায়। এতে তার মৃত্যু হয়।

মৌমিতা দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গুরুতর আহত অবস্থায় মাটিয়ে পড়ে যায় মৌমিতা। পরে বাড়ির লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুখখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন বেপারী বলেন, ‘গরুটি দাপাদাপি করছিল। এ সময় কসাইয়ের হাতে থাকা ছুরি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির।’

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল হক সরদার জানান, পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার থেকেও কোনো অভিযোগ দেয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর