,

বিজ্ঞাপন দিয়ে বিয়ে বাতিল করছে কাশ্মীরিরা

news-image

অনলাইন ডেস্ক : “উপত্যকার বিরাজমান পরিস্থিতির কারণে আমার ছেলে ও মেয়ের বিয়ের অনুষ্ঠান যা ১৭ ও ১৮ ই আগস্টে নির্ধারিত ছিল তা বাতিল করা হয়েছে। অসুবিধার জন্য গভীরভাবে অনুশোচনা হচ্ছে।” এমন বিজ্ঞাপনে ভরে উঠেছে কাশ্মীরের স্থানীয় দৈনিকগুলো।

রবি ও সোমবার শ্রীনগর থেকে মুদ্রিত ও প্রকাশিত গ্রেটার কাশ্মীরের পৃষ্ঠা-৩ এর পুরোটাই ঢেকে যায় বিয়ের অনুষ্ঠান বাতিলের বিজ্ঞাপনে। পরিবারের সদস্যরা এবং দম্পতিদের স্বজনরা জম্মু ও কাশ্মীরে পরিস্থিতির কথা উল্লেখ করে বিবাহ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের জানাচ্ছেন, এটি এখন আর সম্ভব না।

৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। বলা হয়, জম্মু-কাশ্মীর আর রাজ্য থাকবে না। হবে লাদাখ এবং জম্মু-কাশ্মীর নামে দুইটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল।

এ সিদ্ধান্তের কারণে বিক্ষোভ চলছে কাশ্মীরে। যা ঠেকাতে উপত্যকায় ১৪৪ ধারা ও কারফিউ জারি করে রেখেছে ভারতীয় বাহিনী। আসছে ৩১শে অক্টোবর সিদ্ধান্তটি কার্যকর হবে।

বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের বিধানসভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর