,

বাংলাদেশ এয়ার লাইন্সের ৭১ জন কর্মকর্তাকে জেদ্দা বিমানবন্দরে আটক

news-image

অনলাইন ডেস্ক : ভিসায় বর্ণিত বাধ্যবাধকতা অমান্য করে হজ্ব পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য সৌদি আরবে গমনকালে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৭১ জন কর্মকর্তাকে জেদ্দা আব্দুল আজিজ অন্তর্জাতিক বিমান বন্দর সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ আজ সকালে আটক করেছেন। তাদের দেশে ফেরত পাঠনোর জন্য ইমিগ্রেশন নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, এই কর্মকতারা এবার হজ্ব পালনের জন্য যারা সৌদিতে গিয়েছেন তাদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম পরিচালনার জন্য রবিবার রাতে বিমানের বিজি ০৩৫ ফ্লাইটে ঢাকা থেকে জেদ্দায় যান। আজ ভোরে জেদ্দা বিমান বন্দরে পৌঁছানোর পর তারা ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্ঠা করে। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের সৌদি আরবে প্রবেশ করতে না দিয়ে আটক করে। কারণ তাদের সকলের ভিসায় উল্লেখ ছিলো- ‘হজ্ব পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে যারা যাবেন তাদের অবশ্যই ৭ আগস্টের মধ্যে সৌদিতে প্রবেশ করতে হবে। কিন্তু এই বাধ্যবাধকতা উপেক্ষা করে বিমানের কর্মকর্তারা ৫ দিন পর জেদ্দায় যান। ফলে তাদের ঢুকতে দেয়নি সেদেশের ইমিগ্রশন কর্তৃপক্ষ।

এই অবস্থায় হজ্ব সম্পন্ন করে বাংলাদেশি হাজীদের দেশে ফিরতে জেদ্দা ও মদিনা বিমান বন্দরে চরম দুর্গোগে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর