,

“সরাইলে ইকরাম খুনের পরিকল্পনায় ‘নাজমা’ জড়িত”

news-image

সরাইল প্রতিনিধি : সরাইল সরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্র ইকরাম হত্যার পরিকল্পনার সঙ্গে স্কুলশিক্ষিকা নাজমা বেগম ও তার ভাই সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন সরাসরি জড়িত। এ খুনের মামলায় উপজেলার কালিকচ্ছ ইউপির বারজীবিপাড়ার মৃত মোতালিব মিয়ার ছেলে নাজিম উদ্দিনকে ৪ নম্বর ও তার ছোট বোন নাজমা বেগমকে ৫ নম্বর আসামি করা হয়েছে। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন।

এদিকে ইকরামকে খুন করে তার ভাগিনা সহ তিনজন। তারা হলেন, কালিকচ্ছ বারজীবিপাড়ার মৃত রবিউল্লাহ এর ছেলে মো. শিমুল (২৮), সদরের বড্ডাপাড়ার আবুল ফজল ওরফে মজনু মিয়ার ছেলে ইমরানুল হাছান সাদী (১৯) ও কালিকচ্ছ বারজীবিপাড়ার রবিউল্লাহ এর ছেলে সোহাগ মিয়া (২৪)।

এদিকে নাজমাকে থানা থেকে ছাড়িয়ে নিতে রোববার দিনব্যাপী
চেষ্টা-তদবির চালান বর্তমান ও সাবেক একাধিক প্রভাবশালী জনপ্রতিনিধি সহ কয়েকজন রাজনৈতিক নেতা।

সরাইল থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ইকরাম হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। নাজমা বেগম ও নাজিম উদ্দিন এ খুনের পরিকল্পনার সঙ্গে জড়িত। তাদেরকে এ মামলার আসামি করা হয়েছে। নাজমা বেগমের ব্যাপারে তদবির শুনতে শুনতে পুলিশ অতিষ্ঠ।

উল্লেখ্য, রোববার (১১ আগস্ট) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবীপাড়া থেকে কলেজছাত্র ইকরামের মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে ও সরাইল সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। ইকরামের পাশের বাড়ির পাশেই খালার বাড়িতেই থাকতো ইকরাম। রোববার সকালে খালাত বোন লাভলী বেগম বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতরে তল্লাশি করে খাটের নিচে একটি বস্তা দেখতে পান। সেই বস্তার মুখ খুলে দেখেন ভেতরে তার মামাতো ভাই ইকরামের মরদেহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর