,

খালেদার পছন্দের খাবার নিয়ে হাসপাতালে স্বজনেরা

news-image

নিউজ ডেস্ক।। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছেন। পরিবারের ৬ জন সদস্য তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি থেকেই জেলে আছেন। অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাঁকে গত ১ এপ্রিল বিএসএমএমইউতে নেওয়া হয়। এ বছরের দুটি ঈদ’ই তিনি বিএসএমএমইউতে কাটিয়েছেন।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আজ সোমবার বেলা একটা ৩০ মিনিটে পরিবারের ৬ জন সদস্য বিএসএমএমইউতে যান। খালেদার জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাঁর দুই মেয়ে, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ এস্কান্দার এবং তাঁদের ছেলে সাক্ষাতের অনুমতি পেয়েছেন। শায়রুল জানান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য ১৭ জনের তালিকা দেওয়া হয়েছিল। ঈদ উপলক্ষে খালেদা জিয়ার সব পছন্দের খাবার নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর