,

শেষ পর্যন্ত বিক্রি হয়নি সেই ‘বিগ বস’, ফিরে যাচ্ছে বাড়িতে

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার কোরবানির পশুর হাটের আলোচিত গরু ‘বিগ বস’ শেষ পর্যন্ত বিক্রি হয়নি। তাই হতাশ হয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিগ বসকে। এক হাজার ৪৮০ কেজি (৩৭ মণ) ওজনের গরুটির পছন্দমতো দাম না পাওয়ায় তা বিক্রি করেননি গরুর মালিক। ১৫ লাখ টাকা পর্যন্ত বিগ বসের দাম উঠলেও বিক্রেতার চাওয়া ছিল ১৮ লাখ টাকা।

আজ সোমবার ঈদের দিন সকাল সাড়ে ৯টায় গাবতলীর পশুর হাটে গিয়ে দেখা যায়, বিগ বসকে গোসল করাচ্ছেন এক ব্যক্তি। কয়দিন হাটে থেকে গায়ে ময়লা জমেছে তার। তাই গোসল করে সুন্দরভাবে সাজিয়েই বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

বিগ বসের মালিক শাহেদ ডেইরি ফার্মের মালিক বলেন, ‘এই গরুর পেছনে আমার যে পরিমাণ টাকা খরচ হয়েছে সে অনুযায়ী তো দাম পাচ্ছি না। তাই বাসায় ফেরত নিয়ে যাচ্ছি।’

তিনি আরও জানান, বিগবসসহ তিনটি গরু বিক্রি করতে না পারায় ফেরত নিয়ে যেতে হচ্ছে।

কোরবানির হাট শুরুর পর থেকেই ‘বিগ বস’ নামটি ছিল বেশ আলোচিত। বিগ বস নাম হলেও এটি আসলে একটি বিশালাকৃতির একটি ষাঁড়। এর ওজন ৩৭ মণ (এক হাজার ৪৮০ কেজি)।

গরুর মালিক সূত্রে জানা যায়, ‘বিগ বসে’ জন্ম রাজশাহীতে হলেও সে লালিত-পালিত হয়েছে সিলেটের বিরিয়ানি বাজারের শাহেদ ডেইরি ফার্মে। তার খাদ্য তালিকায় আছে- দানাদার খাবার, খড়, ঘাসের পাশাপাশি আপেল, মালটা, গাজর, শসা অনেক কিছু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর