,

কেরালায় ভয়াবহ বন্যায় নিহত ৭৬

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কেরালায় বন্যা আক্রান্ত একটি এলাকা থেকে আটকেপড়াদের উদ্ধার করছে সরকারি সংস্থার সদস্যরা। ছবি: সংগৃহীত
ক্রমেই ভয়াল আকার ধারণ করছে ভারতের কেরালার বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওয়ানাড, মালাপ্পুরম ও কোঝিকোড় অঞ্চল।

ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী রবিবার নিজে কেন্দ্র ওয়ানাডের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান। এরপর আজ সোমবার নিজে হাতে ত্রাণ বিলি করার পাশাপাশি মানুষের কাছে কেরালার জন্য ত্রাণ পাঠানোর আবেদন জানিয়েছেন।

ওয়ানাডের সাংসদ রাহুল কাথইয়াপোইল ত্রাণশিবির পরিদর্শনে যান। সেখানে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করার পাশাপাশি ত্রাণও বিলি করেন।

তিনি বলেন, আপনাদের সাংসদ হিসেবে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব আপনাদের সাহায্যের জন্য আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রীকে ফোন করে এই দুর্দশার কথা জানিয়েছি। কেন্দ্রের সাহায্য প্রার্থনা করেছি তাঁর কাছে।

কেরালার প্রবল বন্যা ও রবিবারের ধসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠে। দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর জানায়, এখনও ৩২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইদুক্কি, মালাপ্পুরম ও কোঝিকোড়েতে আরও বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে রেড এলার্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর