,

কাশ্মীর সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে ভারত ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ তৈরি করতে পারে বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তানও। অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি ভারী যুদ্ধাস্ত্রবাহী বিমান ও কপ্টারে করে সীমান্তে ট্যাংক মোতায়েন করছে পাকিস্তান।

দুই পরমাণু শক্তিধর দেশের সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন, পাকিস্তানি সাংবাদিক হামিদ মির। এক টুইটে তাঁর দাবি, পাক অধিকৃত কাশ্মীরে নিজের সূত্র মারফৎ এই খবর জানতে পেরেছেন তিনি।

গেল ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে রাজ্যকে কেন্দ্রশাসিত ঘোষণা করে মোদী সরকার। এরপর থেকেই ভারতের সঙ্গে সব কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

দুই পড়শির মধ্যে এখনই পুরোপুরি যুদ্ধ না হলেও ছোটখাটো সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞেরা। তবে ভারতীয় কূটনীতিকদের একাংশের মতে, ভারতের সঙ্গে যুদ্ধ বাধতে চলেছে এমন একটা ছবি তুলে ধরে পাকিস্তান আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদিও ভারত সেটা সফল হতে দিতে চায় না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর