,

১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

news-image

অনলাইন ডেস্ক : ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ মো. মঞ্জুরুল ইসলাম (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার বিকেলে ভোমরা স্থলবন্দর সংলগ্ন রাশেদা স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মঞ্জুরুল ইসলাম শ্যামনগর উপজেলার ছোটকুপট গ্রামের মৃত নওশের গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে চোরাকারবারি মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশী চালিয়ে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে পিকআপভ্যানও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৩ গ্রাম। যার বাজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর