,

ঈদের দিন ভোরে যুবককে কুপিয়ে হত্যা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের দিন ভোরে রাকিব (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। সোমবার ভোরে ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক রাকিব (২০) নয়ামাটি মুসলিমপাড়া এলাকার মজিদ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া নওশেদ বেপারীর ছেলে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নয়াপাড়ার নড়িয়ায়। সে নয়ামাটি এলাকায় কাদিরের ভাঙারির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো।

হত্যাকাণ্ডের সময় রাকিবের সঙ্গে থাকা তার বন্ধু আবদুল্লাহ জানান, পাগলা বাজার থেকে কেনাকাটা করে একটি রিকশায় রাকিবের সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। পাগলা রেলস্টেশন এলাকায় আসলে একই এলাকার গিয়ার মানিকসহ ৪-৫ জন পথরোধ করে রিকশাটি আটকায়। ওই সময় দুর্বৃত্তরা আবদুল্লাহকে রিকশা থেকে নামিয়ে চোর চোর বলে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পর তিনি এসে রাকিবের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।

রাকিবের বাবা নওশেদ বেপারী জানান, তার দুই মেয়ে এক ছেলে। রাকিবই তার এক মাত্র ছেলে। ভাঙারির দোকানে কাজ করে সংসার চালাতো। কী কারণে রাকিবকে খুন করা হয়েছে তা তিনি জানেন না। তবে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর