সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটে আসছে ‘স্মার্ট বল’, লুকানো থাকবে মাইক্রো চিপ

news-image

অনলাইন ডেস্ক : প্রযুক্তিগত দিক থেকে ক্রিকেটে কিছু না কিছু পরিবর্তন আসছে। ব্যাট থেকে শুরু করে জার্সি, ক্যামেরা থেকে শুরু করে স্কোরবোর্ড। সবকিছুতে এখন আধুনিকতার ছাপ স্পষ্ট। আর এবার সেই আধুনিকতার ছোঁয়া পাচ্ছে ক্রিকেট বল।

সাদা ও লাল বলের পরে এসেছে গোলাপী বল। দিন-রাতের টেস্টে গোলাপী বলে ম্যাচ দেখার সাক্ষী থেকেছেন দর্শকরা। এবার পেটে মাইক্রোচিপ নিয়ে আসছে নতুন ক্রিকেট বল। অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কুকাবুরা একটি নতুন বল আনতে চলেছে। সেই বলের পেটে থাকবে মাইক্রোচিপ।

পরের মৌসুমে বিগ ব্যাশের ম্যাচে এই বলে খেলা হতে পারে। অদূর ভবিষ্যতে টেস্ট ক্রিকেটেও এই বল আনার পরিকল্পনা করছে সংস্থাটি। আপাতত পেটে মাইক্রোচিপ লাগানো এই বল নিয়ে পরীক্ষা চলছে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, পরীক্ষা প্রায় শেষ। এবার মাঠে এই বল আনার অপেক্ষা। গতির বেশ কিছু পরিসংখ্যান দেবে এই বল। বল ছাড়ার সময়ের গতি, বাউন্স করার আগের গতি এবং বাউন্স করার পরের গতি, এই সমস্ত তথ্য পাওয়া যাবে।
আম্পায়ারদের দারুন সাহায্য করবে এই স্মার্ট বল। ডিআরএস’র ক্ষেত্রে আম্পায়ারদের নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই বল। এছাড়া এলবিডব্লিউ’র ক্ষেত্রেও এই বল সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে। সন্দেহজনক ক্যাচের ক্ষেত্রেও আম্পায়াররা সহায়তা পাবেন। জানা গেছে, বিশ্বের একাধিক টি-২০ লিগের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গেও সংস্থার তরফে কথা বলা হয়েছে। তবে সবার আগে বিগ ব্যাশে এই বল দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক