,

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া-তারেক

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

রিজভী বলেন, কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসী, দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসী, দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর