,

ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাইও আহত

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আবুল কাশেম ওরফে কাজল (৫২) বরুন গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। এ সময় ছোট ভাইও আহত হয়েছে।

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, কাপাসিয়া উপজেলার বরুন গ্রামের আবু বক্কর সিদ্দিকের দুই ছেলে আবুল কাশেম ওরফে কাজল ও রুস্তম আলীর (৪৮) সাথে এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে বরুন বাজারের কাছে আখ ক্ষেতে কাজ করছিল কাজল। সেখানে গিয়ে কাজলের ছোট ভাই রুস্তম আলী ও তার ছেলে শাকিল (২২) হাসুলি ও দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তখন নিজেকে রক্ষা করতে কাজলের হাতে থাকা কাঁচি দিয়ে ছোট ভাই রুস্তমকে কোপায়। ঘটনার পর দুই ভাইকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. রাকিবুল হাসান জানান, কাজলের শরীরে ৮-১০টি কোপের ক্ষত রয়েছে। নিহতের ভাই রুস্তমের বুকে, কানে ও মাথায় কোপের ক্ষত রয়েছে। রুস্তমকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। কাজলের লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর