,

কিশোরীর সঙ্গে যৌনতা, জেফরির কেসে ফেঁসে যাচ্ছেন ব্রিটিশ যুবরাজও

news-image

অনলাইন ডেস্ক : এ বার ব্রিটেনের রাজপুত্র অ্যান্ড্রুর বিরুদ্ধে আমেরিকায় এক তরুণীকে যৌন নিগ্রহের অভিযোগ। বিষয়টি গড়িয়েছে আদালতেও। তবে যৌন নির্যাতনে অভিযুক্ত হওয়ার ঘটনা তাঁর জীবনে নতুন কিছু নয়।

‘ডিউক অফ ইয়র্ক’ অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ, ম্যানহাটনের একটি ভবনে অশালীন এবং ইঙ্গিতপূর্ণ ভাবে ওই তরুণীকে দেহে হাত দিয়েছিলেন তিনি। অভিযোগকারিণী জোহান্না জোবার্গের অভিযোগ ২০০১ সালে ঘটনাটি যখন ঘটে, তিনি তখন নাবালিকা। ঘটনাচক্রে ওই ভবনের মালিক জেফরি এপস্টিনও ইতিপূর্বে নিউইয়র্কে যৌন হেনস্থার মামলায় অভিযুক্ত হয়েছেন।

এমনকি, এক নাবালিকাকে ইচ্ছার বিরুদ্ধে অ্যান্ড্রুর যৌনসঙ্গী হতে বাধ্য করারও অভিযোগ উঠেছিল কোটিপতি ব্যবসায়ী জেফরির বিরুদ্ধে। ২০১৫ সালে ভার্জিনিয়া জিউফ্রে নামে ওই মহিলা অভিযোগ করেছিলেন, জেফরি তাঁকে অ্যান্ড্রুসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির যৌন-ক্রীতদাসী হতে বাধ্য করেছেন। ঘটনাচক্রে, ভার্জিনিয়ার মতোই জোহান্নার অভিযোগও ‘অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে খারিজ করেছে বাকিংহাম প্যালেস।

আদালতে দেওয়া জবানবন্দিতে জোহান্না বলেছেন, জেফরির নির্দেশেই ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে যেতে হয়েছিল তাঁকে। সেখানে তখন অ্যান্ড্রুর সঙ্গে ভার্জিনিয়াও ছিলেন। জোহান্নার কথায়, ‘একটি সোফার উপর তাঁরা পাশাপাশি বসেছিলেন। ভার্জিনিয়ার কোলে একটি পুতুল রাখা ছিল। আমাকে অ্যান্ড্রু নিজের কোলে বসান। এবং তাঁর হাত দিয়ে অশালীন ভাবে আমার শরীর স্পর্শ করেন।’

২০০১ থেকে ২০১১ ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত বিশেষ প্রতিনিধি পদে আসীন ছিলেন অ্যান্ড্রু। ডিভোর্সড রাজপুত্র সে সময় মার্কিন মুলুকে একাধিক যৌন নিপীড়নের ঘটনায় জড়িয়েছেন বলে আমেরিকা এবং ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমের অভিযোগ।

আর প্রতিটি ঘটনারই নেপথ্যে ইনভেস্টেমেন্ট ব্যাঙ্কার জেফরি। কয়েক বছর আগে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাও অভিযোগ করেছিলেন, বিমানের মধ্যে অ্যান্ড্রুর সঙ্গে যৌন-সংসর্গে জেফরি তাঁকে বাধ্য করেছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা