,

ভবিষ্যতে ভুল ও ঘাটতি গুলো আমরা দূর করবো : ওবায়দুল কাদের

news-image

কুমিল্লা প্রতিনিধি প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মহাসড়কে এ বছর যেখানে সমস্যা রয়েছে সেসব জায়গা গুলোয় যাতে এর পুনরাবৃত্তি না ঘটে সেদিক থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভুল ও ঘাটতি গুলো আমরা দূর করবো।

মন্ত্রী রবিবার দুপুরে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবার সর্বকালের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদ যাত্রা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রা বিলম্বিত হওয়ায় টার্মিনালে যেমন দুর্ভোগ ছিল, তেমনি রাস্তায়ও দুর্ভোগ ছিল। এছাড়া অন্য সকল মহাসড়কে শনিবার থেকে স্বাভাবিক যাত্রা অব্যাহত ছিল। সমস্যাটি একটা পয়েন্টেই রয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এ সময় হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর