,

ঈদের আগে ফের কারফিউ কাশ্মীরে

news-image

অনলাইন ডেস্ক : রবিবার আবার কারফিউ​ জারি হল শ্রীনগরে।আগের দিন সরকার এবং রাজ্য পুলিশ জানিয়েছিল, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ। ঘোষণা দেয়া হয়েছিলো কারফিউ শিথিলেরও।

সূত্র জানায়, রবিবার ফের পুলিশ গাড়িতে করে ঘুরে এলাকায় লাউড স্পিকারে ঘোষণা করেছে, সব মানুষ যেন বাড়ি ফিরে যান। দোকানদারদের বলা হয় শাটার নামিয়ে দিতে। অথচ শনিবারই রাজ্যের পুলিশ টুইট করে জানায়, পরিস্থিতি শান্তিপূর্ণ। কোনও হিংসাত্মক ঘটনা সেখানে ঘটছে না।

শনিবার রাজ্য পুলিশ টুইট করে জানিয়ে দেয়, ‘‘কোনও অবাঞ্ছিত ঘটনার খবর নেই কেবল সামান্য পাথর ছোড়ার ঘটনা ছাড়া। সেই ঘটনাকেও অঙ্কুরেই বিনাশ করা হয়েছে সেখানে দাঁড়িয়েই।”

এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি দিল্লিতে সংবাদমাধ্যমকে জানান, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ভাল নয়। দেশের নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। রাহুলের এহেন দাবির কিছুক্ষণের মধ্যেই জম্মু ও কাশ্মীরের পুলিশের পক্ষে টুইট করে জানিয়ে দেওয়া হয পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ রয়েছে।

কেন্দ্রীয় সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, মুখ্য সচিব বিভিআর সুব্রমনিয়াম ও বর্ষীয়ান পুলিশ আধিকারিকরা মানুষের কাছে আবেদন করেছেন কাশ্মীরে গুলি চলা সংক্রান্ত কোনও গুজবে কান না দিতে। এও ব‌লা হয়েছে শ্রীনগর ও অন্য শহরে শনিবার ইদের কেনাকাটার জন্য রাস্তঘাটে ভালই ভিড় হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবার জানিয়েছেন, গত কয়েকদিনে শ্রীনগর ও বারামুলায় কয়েকটি প্রতিবাদের ঘটনা ঘটলেও কোথাওই ২০ জনের বেশি মানুষ একত্রিত হননি। কাশ্মীর উপত্যকায় ১০,০০০ মানুষ পথে নেমেছেন প্রতিবাদ প্রদর্শনে— এমন দাবিকে তিনি ‘‘মনগড়া ও অসত্য” বলে দাবি করেছেন।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি সহ প্রায় ৪০০ রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়েছে। সপ্তাহের গোড়াতেই বিজেপি সরকারের তরফে সংসদে বিল পেশ করা হয় জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নিয়ে তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব নিয়ে। সংসদের উভয় কক্ষেই তা পাস হয়ে যায়।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ন্যাশনাল কনফারেন্স। দলের দুই সংসাদ আকবর লোন ও হাসনাইন মাসুদি এই মামলা দায়ের করেন। দলের বক্তব্য, কেন্দ্রের এই পদক্ষেপ ‘বেআইনি’।

এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা শুরুর পরই সেখা‌নে চলে গিয়েছেন। শনিবারও তাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে একটি ভিডিওতে। যা থেকে স্পষ্ট এলাকার স্বাভাবিক পরিবেশ সবাইকে জানানোর চেষ্টাতেই ওই ভিডিও তোলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা