,

ঈদের দিন গাইবেন ইভা, পরদিন মাহফুজুর রহমান

news-image

বিনোদন ডেস্ক।। গত ঈদের মতো এবার কোরবানির ঈদেও শ্রোতাদের গান শোনাবেন কণ্ঠশিল্পী ইভা রহমান ও ড. মাহফুজুর রহমান। ‘মনের আকাশে তুমি’ শিরোনামে ইভার একক সংগীতানুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১০টায়। আর মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘একইতো আকাশ দেখি’ প্রচার হবে পরদিন রাত সাড়ে ১০টায়। বিষয়টি নিশ্চিত করেছেন এটিএন চ্যানেল কর্তৃপক্ষ।

ইভা রহমানের প্রকাশিত ২৪টি অ্যালবাম থেকে বাছাইকৃত গানের মিউজিক ভিডিও দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। গানগুলোর দৃশ্যধারণ করা হয়েছে দেশে ও দেশের বাইরে মনোরম সব লোকেশনে। অনুষ্ঠানে থাকা গানগুলোর তালিকায় আছে ‘আমার চাঁদের আলো’, ‘মনের আঙ্গিনায় তোমার ছায়া’, ‘তোর ছায়াটা’, ‘হয়েছি তোমার মাঝে’, ‘একবার বলো’, ‘তুমি শুধু আমারই’, ‘ভালোবাসা’, ‘লুকোচুরি খেলা’, ‘মন ভেসে যায়’, ‘ঝিকিমিকি ঝিকিঝিকি করে রাতে’, ‘পোড়া বাঁশি’ এবং ‘মেঠো পথ’।

অন্যদিকে, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের ‘একইতো আকাশ দেখি’ অনুষ্ঠানে প্রচার হবে ১০টি গান। গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ ও রাজেশ ঘোষ। সুর-সংগীতে ছিলেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানগুলোর তালিকায় আছে ‘আমার নি:শ্বাসের শব্দ তুমি’, ‘ঘুমাতে পারি না’, ‘একইতো আকাশ দেখি’, ‘হঠাৎ একটা চিঠি’, ‘বোকা মন’, ‘কিছুক্ষণ’, ‘কষ্টরে’, ‘তুমি আমারি’, ‘মনে ঝড় ওঠে’ এবং ‘মনের মাঝে থেকো’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর