,

শত্রুতার প্রতিশোধ কোরবানির গরু মে’রে

news-image

নিউজ ডেস্ক।। পূর্বশত্রুতার প্র’তিশোধ নিতে কোরবানির গরু মেরে ফেলেছে দু’র্বৃত্তরা। শনিবার গভীর রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের ভাট বাড়ির মফিজুল ইসলামের গোয়াল ঘরে দুটি গরু ছিল। একটির গরুর মূল্য ৫০ হাজার টাকা। এটি ক্রয় করেছে একই বাড়ির মিজান। অপরটির মূল্য ৭৩ হাজার টাকা। এটি ক্রয় করেছে হরিপুর গ্রামের দুধ মিয়া।

এ দুটি গরু কোরবানির জন্য মফিজ ভাটের গোয়াল ঘরেই রাখে। গরুগুলো কোরবানির জন্য ক্রয় করা হয়। হঠাৎ শনিবার গভীর রাতে মিজানের ৫০ হাজার টাকা মূল্যের গরুটি মেরে নদীতে ফেলে দেয়। অন্য গরুটি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গরুর মালিক মফিজ ভাট জানান, কে বা করা আমার গরুগুলো মেরে ফেলে। তবে শত্রুতা করেই আমার এ ক্ষতি করেছে।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, ঘটনাটি শুনে পুলিশকে খবর দিয়েছি। হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের কাছে শুনে পুলিশ পাঠিয়েছি। মামলা হলে ব্যবস্থা নিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর