,

নাপোলিকে বিধ্বস্ত করলো বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : মৌসুম শুরুর আগে শেষ প্রস্তুতিটা দারুণই হলো বার্সেলোনার। লা লিগা-সিরিআ কাপের প্রথম আসরের দ্বিতীয় ম্যাচে নাপোলিকে ৪-০ গোলে বিধ্বস্ত করল আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। প্রথম পর্বে ইতালিয়ান ক্লাবটি ২-১ গোলে হেরেছিল।

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেডিয়ামের এ ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। আর একটি করে গোল আসে আঁতোয়া গ্রিজম্যান ও ওসমান দেম্বেলের শট থেকে।

বার্সার সেরা তারকা লিওনেল মেসির ইনজুরিতে যুক্তরাষ্ট্র সফরে আসে কাতালান জায়ান্টরা। তবে মেসি না থাকলেও মৌসুম শুরুর আগে টানা চতুর্থ প্রস্তুতি ম্যাচ জিতে নিল বার্সা।

এদিন ম্যাচের প্রথমার্ধ অবশ্য কোনো গোলের দেখা পায়নি বার্সা। তবে দ্বিতীয়ার্ধে ৪৮ ও ৫৮ মিনিটে জোড়া গোলে জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। আর তার অ্যাসিস্টেই ৫৬ মিনিটে বার্সা ক্যারিয়ারে প্রথম গোলের দেখা পান অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেওয়া গ্রিজম্যান। পরে ৬৩ মিনিটে নাপোলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেম্বেলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর