,

বাসচাপায় স্ত্রীসহ সাংবাদিক নিহত

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্ত্রীসহ এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ আগস্ট) সকালে সিরাজগঞ্জের কাঠেরপুল-চান্দাইকোনা আঞ্চলিক সড়কের কামালের চক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৈনিক সংগ্রামের রায়গঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম জিন্নাহ (৪৫) ও তার স্ত্রী মোর্শেদা খাতুন (৪০)। তিনি একই উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা বাজারের বাসিন্দা।

ষোলমাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে সাকলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে রায়গঞ্জের ভেতর দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে উঠছিল। এ সময় কামালের চক এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যানকে ধাক্কা দেয় বাসটি।

এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী মোর্শেদা মারা যান। তার স্বামী রফিকুল ইসলামসহ দুজন গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাংবাদিক রফিকুল ইসলামও মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর