,

মহাসড়কে ভোগান্তি : দুঃখ প্রকাশ করলেন ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে রাজধানীর সায়দাবাদ টার্মিনালে ঈদযাত্রা পর্যবেক্ষণে এসে তিনি এমনটি বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বৈরী আবহাওয়া ও পশুবাহী গাড়ির কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো ভোগান্তি হয়নি। কেবল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এই পয়েন্টেই কেবল সমস্যা। সারা দেশে পরিস্থিতি ভালো ছিল। একটিমাত্র রুটের একটি অংশে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সে কারণে টার্মিনালেও খানিক দুর্ভোগ হয়েছে। টাঙ্গাইল অংশে দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দু:খিত।’

মন্ত্রী বলেন, ‘সারা দেশে ঘরমুখো মানুষ নির্বিঘ্নেই যাত্রা করেছেন। ভিজিলেন্স টিম অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সারা দেশের চিত্র ভালো। একটা পয়েন্টে সমস্যা হয়েছে। ঢাকা এলেঙ্গা চার লেনের রাস্তা দুই লেনে গিয়ে পড়ার কারণেই চাপ সৃষ্টি হয়েছে। এটা সাময়িক কষ্ট। রং সাইডেও অনেক গাড়ি চলে এসেছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন করার পরিকল্পনা চলছে। ঢাকা চট্টগ্রামে এবারের মতো স্বস্তিদায়ক যাত্রা আর হয়নি। যেখানে যানজট সেখানে হাইওয়ে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রনে ব্যার্থ হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর