,

সিমলার ফেরা নিয়ে দোটানায় সিটিইউ

news-image

নিউজ ডেস্ক।। চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় নিহত পলাশ আহমেদের সাবেক স্ত্রী চিত্রনায়িকা সিমলার ভারত থেকে ফেরা নিয়ে দোটানায় রয়েছেন মামলার তদন্ত সংস্থা সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ)। সিমলা এখনো ভারত থেকে না ফেরায় এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তদন্ত সংস্থা সিটিইউর প্রধান উপ-কমিশনার মো. শহীদুল্লাহ। এর আগে গত ৯ই জুন তিনি জানিয়েছিলেন, জুলাই মাসের মধ্যেই এ মামলার প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে। মামলার বিষয়ে খোঁজ নিতে গিয়ে সিটিইউর প্রধান উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, চিত্রনায়িকা সিমলা চলচ্চিত্র তৈরির কাজে ভারতের মুম্বইয়ে রয়েছেন। বিমান ছিনতাই ঘটনার পর স্ত্রী সিমলাকে ফিরিয়ে দেয়ার দাবি করেছিলেন পলাশ আহমেদ।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন, গত ২২শে মে সিমলা আমাকে জানিয়েছিলেন ঈদুল ফিতরের পর তিনি ভারত থেকে ফিরে বিমান ছিনতাই চেষ্টার মামলার তদন্ত কার্যক্রমে সহযোগিতা করবেন। তদন্তের স্বার্থে যেকোনো তথ্য দিতেও তার আপত্তি নেই। কিন্তু তিনি কথা দিয়ে কথা রাখছেন না। কোরবানির ঈদ এসে গেলেও ভারত থেকে ফেরেননি সিমলা।

মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, গত ২৩শে মার্চ রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় পলাশের বাড়িতে গিয়ে পলাশের বাবা পিয়ার জাহান, মা রেনু বেগম, চাচা দ্বীন ইসলাম এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গত ২০শে মার্চ ছিনতাই চেষ্টার শিকার ওই বিমানের পাইলট, ফার্স্ট অফিসার ওচার কেবিন ক্রুসহ ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করে সিটিইউ। জিজ্ঞাসাবাদ করা হয় ওই বিমানের ৪০ জন যাত্রীকে।

গত ২৫শে মার্চ ঢাকার উত্তরায় সিমলার বাসায় গিয়ে তার বাবা আবদুল মাজেদ এবং মা নুরুন নাহারকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি পলাশ আহমেদের আরেক স্ত্রী মেঘলাকেও জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। সিমলাও আসছে না। এ ধাপটি শেষ হলে মামলা তদন্ত শেষ করার স্বার্থে সেদিনের কমান্ডো অভিযানে অংশ নেয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।  ইতিমধ্যে কমান্ডো অভিযানে অংশ নেয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের কয়েকজনের নাম সংগ্রহ করা হয়েছে। কিছুদিনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাদের চিঠি দেয়া হবে। তদন্ত কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব শেষ করতে চাই। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর