,

বাচ্চাদের সামনে গরু জবাই করবেন না মানে? অবশ্যই করবেন

news-image

নিউজ ডেস্ক।। বাচ্চাদের সামনে গরু জবাই করবেন না মানে? অবশ্যই করবেন। তাদের শেখাবেন মানুষের বাচ্চা হিসেবে খাদ্যের প্রয়োজনে গরু জবাই করো। ছাগল, মুরগিকে জবাই করো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস দিয়ে পুলিশ হয়ে ক্রসফায়ার করো না। মানুষকে একটা থাপ্পরও দিও না। মানুষকে ভালোবাসো৷ মানুষকে কেটো না। গুলি করো না। মানুষটা যদি তোমার বিচার করতে আসে ন্যায় করো। আসামি হলেও দয়া করো। বিচারের আগেই তাকে যেন অবিচার পেতে না হয় তাই রিমান্ড দিও না। মানুষটা যদি শিবিরও হয় জোর করে জেলেভরে রেখো না। তোমার মতোই যে আরেকটা মানুষের বাচ্চা তাকে কখনো আঘাত করো না। ঘৃণা করো না। এসব বাচ্চাদের শেখান। বাচ্চাদের রোবট বানাবেন না। নিষ্ঠুরতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠাসা মেশিন বানাবেন না।

বাচ্চকে দিয়ে কোরবানির গোশত চালাচালি করান। একটু বয়স হলে চাপাতি হাতে তুলে দেন। নিজ হাতে গোশত কাটুক।। তারপর সেই গোশত গরিবের পাতে তুলে দিক। দেওয়ার সময় যেন তার মনে থাকে ভিক্ষা দিচ্ছে না, বরং মানুষের হক আদায় করছে। গোশতের বাটি হাতে সন্তানকে স্বজনের বাড় নিয়ে যান। বাচ্চার বয়স কম হলে সঙ্গে রেখে শেখান বুঝান। তাকে দায়িত্ব শেখান। গরু কোরবানি দিয়ে তাকে বোঝান কোনটা কর্তব্য আর কোনটা বারণ। শোনেন ফেইক মানবতাবাদী হবেন না।

আপনার সন্তান গেইমস খেলে, কার্টুন দেখে, মুভি দেখে। সেখানে সে আরেকটা মানুষকে গুলি করে মারতে দেখে। এক মানুষ অপর মানুষকে মারধর করে দেখে। এসব দেখে আপনার সন্তান খুনী হয়। সে চাকরিতে গিয়ে খুন করে। ফেসবুকে এসে অপরকে খুনের পক্ষে কথা বলে। ক্রসফায়ার খোর হয় সে। এসব নিয়ে আপনি কখনো কনসার্ন না। আপনার হুঁশ নাই। আপনি আসছেন বাচ্চাকে দায়িত্ব বুঝতে না দিতে। নবাবের বাচ্চা গরম গোশত খাবে, কিন্তু কিভাবে গোশত আসবে তা তাকে দেখাবেন না। এসব ফাতরামি ছাড়েন। বাপপুত মিলে ঠিকঠাকমতো ঈদ মোবারক হোন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর