,

হাজীরা ঝড়ের কবলে আরাফাত ময়দানে

news-image

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবে পবিত্র হজের দ্বিতীয় দিনে আজ শনিবার আরাফাতের ময়দানে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হলে অনেক হাজি বৃষ্টি থেকে বাঁচতে ছোটাছুটি শুরু করেন। অবশ্য অনেকের সঙ্গেই ছাতা ছিল। কেউবা প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেই অবিচল থেকে পথ চলছিলেন। এখন পর্যন্ত ঝড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হজের দিনে আল্লাহর নৈকট্য লাভ ও ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সেখানে প্রচণ্ড গরম ছিল। কিন্তু হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে। তারপর বৃষ্টি শুরু হলে হাজিরা অপ্রস্তুত হয়ে পড়েন।

এর আগে গতকাল হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। গতকাল সারাদিন মিনা শহরের তাঁবুতে অবস্থান করেছেন হজযাত্রীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর থেকে পবিত্র হজ পালনের উদ্দেশে মিনার পথে রওনা হন মুসল্লিরা। বাস বা গাড়িতে কিংবা হেঁটেই তাঁবুর শহর মিনায় পৌঁছান। এরপর কয়েকদিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর