সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে শাকিব-ববির লড়াই

news-image

বিনোদন ডেস্ক।। গেল রোজার ঈদে ঢালিউড কিং শাকিব খান অভিনীত দু’টি ছবি মুক্তি পায়। একটির নাম ‘পাসওয়ার্ড’ ও অন্যটি ‘নোলক’। এ দুটি ছবিতে তার নায়িকা হিসেবে যথাক্রমে বুবলী এবং ববিকে দর্শকরা দেখতে পান। ছবি দু’টি ঈদে আলোচনায় ছিল। তবে এবারের কোরবানি ঈদে মুখোমুখি হতে যাচ্ছেন শাকিব খান ও ববি। কারণ এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং ববি অভিনীত ‘বেপরোয়া’ নামের দু’টি ছবি মুক্তি পাচ্ছে। তাই দর্শকের মতো চলচ্চিত্রসংশ্লিষ্ট সকলের মুখে একই কথা। এবারের ঈদে প্রেক্ষাগৃহে লড়াইটা হবে শাকিব বনাম ববির।

দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় প্রথম ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরো অভিনয় করেছেন সাবেরি আলম, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, ডন প্রমুখ। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, এবারের ঈদে সারা দেশের ১৭০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। শাকিব খান ছবিটি নিয়ে বলেন, এটি ব্যবসায়িকভাবে সফলতা পাওয়ার পাশাপাশি সম্মানও বয়ে আনবে। আর জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রোশান ও ববি অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন জানান, এ ছবিটি প্রথম সপ্তাহে ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় সপ্তাহে সংখ্যাটা দ্বিগুণ হবে। এ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। রোশান-ববি ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ। ববি ছবিটি নিয়ে বলেন, একটু অসুস্থ থাকার কারণে ছবির প্রচারণা তেমন করতে পারছি না। তবে এবারের ঈদে ছবিটি হিট করবে বলে বিশ্বাস করি আমি। এদিকে এ দু’টি ছবির বাইরে ‘ভালোবাসার রাজকন্যা’ ছবিটি চ্যানেল আইতে ঈদে প্রিমিয়ার হবে। ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও শিপন মিত্র। পরিচালনা করেছেন রাজু আলীম। এছাড়া ‘ভালোবাসার জ্বালা’ নামে আরও একটি ছবি ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি কম বাজেটে নির্মিত। এ ছবিটি পরিচালনা করেছেন বশির আহমেদ। এতে অভিনয় করেছেন শাকিল ও অর্পা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক