সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রি ডেঙ্গু চিকিৎসা পঙ্গু হাসপাতালে

news-image

নিউজ ডেস্ক।। ডেঙ্গু রোগীদের সরকারিভাবে চিকিৎসা দেয়ার জন্য ঢাকার শেরে বাংলা নগরস্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চালু হলো ৬৫ বেডের নতুন ডেঙ্গু ইউনিট। শনিবার হাসপাতালটির সদ্য নির্মিত নতুন বিল্ডিংয়ের অষ্টম তলায় এই ডেঙ্গু ইউনিটটি চালু হয়েছে। ইতোমধ্যে রোগীদের জন্য মশারি, বেডসহ প্রয়োজনীয় সরঞ্জামাদীর ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও ওষুধপত্র বিনামূল্যে দেয়া হবে। চিকিৎসা নিতে আগ্রহীদের সরাসরি অষ্টম তলায় গেলেই হবে।

জানা গেছে, নিটোরের চিকিৎসকগণ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ জন চিকিৎসক এখানে দায়িত্ব পালন করবেন। ডেঙ্গু ইউনিটের দায়িত্বে রয়েছেন নিটোরের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএইচ এম আখতারুজ্জামান। তিনি জানান, ইতোমধ্যে বিএসএমএমইউ-র ২০ জন চিকিৎসকের তালিকা পাঠানো হয়েছে, আগামীকাল থেকে তারা এখানে যোগ দিবেন। আজ একজন ডেঙ্গু রোগী ভর্তি করা হয়েছে। আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে এখানে ডেঙ্গু রোগী ভর্তি কার্যক্রম ও চিকিৎসা প্রদান করা হবে।

নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গণি মোল্লা বলেন, ‘সম্পূর্ণ বিনা খরচে ডেঙ্গু আক্রান্ত রোগীরা এখান থেকে চিকিৎসা পাবেন। কারো এনএস১ পজেটিভ পাওয়া গেলে অন্যান্য উপসর্গ দেখে রোগীকে ভর্তি নেয়া হবে। পাশাপাশি কোন গুরুতর রোগী থাকলে বা আইসিইউ এর প্রয়োজন হলে অন্যত্র পাঠানোরও ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, ঢাকার চানখারপুলস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মহাখালিস্থ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পর এবার ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ডেঙ্গু রোগীদের বিশেষ চিকিৎসা কার্যক্রম চালু হলো।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে