,

ঈদের ছুটিতে বেড়াতে এসে গ’ণধ’র্ষণের শিকার গৃহবধূ

news-image

নিউজ ডেস্ক।। নেত্রকোনায় এক গৃহবধূকে গণধ’র্ষণের অভিযোগে ছয় ধ’র্ষককে আ’টক করেছে মডেল থানা পু’লিশ। আটক ধর্ষকরা হলো, সাইদুল ইসলাম (৩০), জামান বাশার (২৭), রেজাউল করিম পাভেল (২৮), ও হোটেল ম্যানেজার মাহফুজুল ইসলাম (৩৬)। তাৎক্ষনিকভাবে অপর দুই ধ’র্ষকের নাম জানা যায়নি। তবে তারা সকলেই সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় চল্লিশা রাজেন্দ্রপুর বিসিক শিল্প নগরীর সামনে এই ধ’র্ষণের ঘটনা ঘটে।

পু’লিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটি কাটতে শুক্রবার বিকেল ৩টার দিকে ধ’র্ষিতা অষ্টাদশী গৃহবধূ তার স্বামীকে নিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দার উদ্দেশ্যে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর থেকে যাত্রীবাহী বাসে রওনা দেয়। ময়মনসিংহে নেমে নেত্রকোনার বাসে চড়ে নেত্রকোনা পৌঁছার আগেই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চল্লিশার রাজেন্দ্রপুর বিসিক শিল্পনগরীর সামনে নেমে সারিন্দা নামক এক ফাস্ট ফুডের দোকানের পেছনের টয়লেট ব্যবহার করতে যায়। এ সময় ওই ফাস্ট ফুডের সামনে একদল বখাটে আড্ডা দিচ্ছিল। তারা ওই গৃহবধূর স্বামী ইব্রাহিমকে জোর করে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখে। টয়লেট থেকে বের হবার সাথে সাথে বখাটেরা গৃহবধূকে জাপটে ধরে অপর আরেকটি ঘরে নিয়ে পালাক্রমে গ’ণধ’র্ষণ করে। ৭ টার দিকে ধ’র্ষকরা গৃহবধূ ও স্বামীকে এ বিষয়ে কাউকে কিছু না বলার হু’মকি প্রদান করে ছেড়ে দেয়।

ওইদিন রাত দুইটার দিকে ধ’র্ষিতা ও তার স্বামী নেত্রকোনা মডেল থানায় গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বলার পর এ বিষয়ে নারী ও শিশু নি’র্যাতন দমন আইনে মা’মলা দায়ের করা হয়। রাতেই এক ঝটিকা অভিযান চালিয়ে পু’লিশ চল্লিশা এলাকার বিভিন্ন স্থান থেকে ছয় ধ’র্ষককে আ’টক করে।

এদিকে আহত ধ’র্ষিতা গৃহবধূকে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নেত্রকোনা মডেল থানার ওসি মোঃ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, অন্যান্য ধ’র্ষককে গ্রেফতারের জন্য পু’লিশের অ’ভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর