,

কোরবানীর ঈদকে সামনে রেখে ব্যস্ততম সময় পার করছেন কামাররা

news-image

মো. আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনায় আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে অত্যাধিক ব্যস্ততম সময় পার করছেন উপজেলার কামাররা। কাক ডাকা ভোর থেকে গভীর রাত্র পর্যন্ত চলে এ ব্যস্ততা। শুরু হয় দা, বটি, ছুরি ও চাপাতি তৈরী ও মেরামত যা তাদের নিত্য দিনের কাজ। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানীর ঈদের এই সময়টা বরাবরই তাদের ব্যস্ত থাকতে হয়। এখন দম ফেলার সময়ও নেই তাদের।

কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো, গোশÍ কাটা, হাড় কোপানো ইত্যাদি কাজে ব্যবহৃত হাতিয়ার মেরামত করতে ও কিনতে লোকজন ভীড় করছেন তাদের দোকানে। উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে কামারের দোকানগুলোতে গরু,ছাগলসহ বিভিন্ন পশু জবাইয়ের হাতিয়ার সাজিয়ে-গুছিয়ে ও সান দিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রেখেছে।

উপজেলার বাগমারা,দুলালপুর,আছাদপুরসহ প্রায় বেশ কয়েকটি বাজারের কামার পট্রিতে গিয়ে দেখা যায় টুলে বসে লোহা পেটাচ্ছেন ও হাতিয়ারে সান দিচ্ছেন কারিগররা। লোহাতে হাতুরি পিটুনিতে তৈরী হচ্ছে টুং টাং শব্দ। কামারেরা তাদের দোকানের খোঁপে সাজিয়ে রেখেছেন তাদের তৈরী দা,বটি ছুরি ও চাপাতি।

দোকানের খোঁপে সাজিয়ে রাখা এসব হাতিয়ার ক্রেতারা তাদের পছন্দমত কিনছেন। শনিবার হোমনা পৌরসভাধীন কামার পাড়ায় দা, ছুরি কিনতে আসা ক্রেতা মো. হেলাল উদ্দিন ও আলম মিয়া জানান, অন্য সময়ের চেয়ে কোরবানীর ঈদের সময় হাতিয়ারের দাম একটু বেশি থাকে। তাই এবারের ঈদে আমাদেরকে একটু বেশি দাম দিয়েই কিনতে ও মেরামত করতে হচ্ছে।

এদিকে নতুন হাতিয়ার কেনা ও মেরামত বাবদ একটু বেশি মূল্য ধরার বিষয়ে কামার দোকানিদের কাছে জানতে চাইলে তারা জানান, বর্তমানে কয়লার ও লোহার দাম বৃদ্ধি পাওয়ায় আমাদেরও মূল্য একটু বৃদ্ধি করতে হয়েছে।

বাগমারা বাজারের সবচেয়ে পুরানো কামার হীরা লাল কর্মকার,তপন কর্মকার ও কানাই জানান, সারা বছর কাজ খুব কম থাকে কোরবানি এলেই আমাদের কাজ বেড়ে যায়। এখন প্রতিটি ছুরি বিক্রি হচ্ছে ৫০-১০০শত, দা ৩’শ থেকে ৫’শ, বটি ৫’শ থেকে ৭’শ ও চাপাতি ৩’শ থেকে ৩৫০ টাকায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর