,

সবকিছুরই একদিন হিসাব দিতে হবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

news-image

 ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথিবীতে আমরা কী করছি এর সবকিছুরই একদিন হিসাব দিতে হবে। ভালো কাজ করলে নিশ্চয়ই আল্লাহ পুরস্কৃত করবেন।

শনিবার ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি মরহুম গোলাম সারোয়ার রনজু চৌধুরীর দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মানুষ সারা জীবন বেঁচে থাকে না; কিন্তু ভালো কর্ম তাকে অমর করে রাখে। রনজু চৌধুরী ছিলেন তেমনই একজন মানুষ।

অনুষ্ঠানে জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি পয়গাম আলী, আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদসহ জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তৈমুর রহমান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গতকাল সকালে ঠাকুরগাঁওয়ে পৌঁছান। তিনি এখানেই কোরবানি দেবেন এবং ১৪ আগস্ট ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর