,

কুড়িগ্রামের ঈদের আনন্দটুকু কেড়ে নিয়েছে বন্যা

news-image

শাহনাজ পারভীন ,কুড়িগ্রাম : বাংলাদেশের এবারের বন্যায় কুড়িগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। পানি বন্দি সাড়ে ৯ লক্ষ মানুষ সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। তাদের ভাগ্যে জুটবে না এবারের ঈদের আনন্দ।

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চর শিতাইঝাড় এলাকার ৭নং ওয়ার্ডের ৩ সন্তানের জননী সাধীনা (৩৬) জানান, বন্যায় আমার বাড়ীঘর ভেঙ্গে নিয়ে গিয়েছে,খুব কষ্টে দিন যাপন করছি। আমার পরিবারে জুটবে না ঈদের আনন্দ ও গোস্তটুকু। একই ওয়ার্ডের ৩ সন্তানের জননী বিধবা আনোয়ারা (৩৪) বলেন, বন্যায় তার বাড়ীঘর ভেঙ্গে চুরে নিয়ে গিয়েছে, ঈদ বলে সে কিছু বোঝে না । তার মাথায় খেলছে শুধু বন্যায় নিজের ক্ষতিগ্রস্থের কথা। একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কৃঞ্চপুর এলাকার আলম পাগলা (৪০) পিতাঃ চতু জানান, বন্যায় তার সর্বস্ব হারিয়ে ঈদের আনন্দ টুকুও হারিয়ে ফেলেছে।

এ ব্যাপারে মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান বাবলু ও ৭ নং ওয়ার্ডের মেম্বার আইয়ুব আলী জানান, আমাদের জানা মতে কুড়িগ্রামের ৭২টি ইউনিয়নের মধ্যে মোগলবাসা ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। আলম পাগলা (৪০), সাধীনা (৩৬)ও বিধবা আনোয়ারা (৩৪) এদের একেবারেই কিছু নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর