,

প্রথমবার মক্কা থেকে মদীনায় হাইস্পিড ট্রেনে চড়বেন হাজীরা

news-image

ডেস্ক রিপোর্ট।। প্রথমবারের মতো এ বছর দ্রুতগামী ইলেকট্রিক্যাল ট্রেন ব্যবহার করবেন হাজীরা। আরব নিউজের খবরে বলা হয়েছে, মক্কা থেকে মদীনায় যেতে যেখানে ১০ ঘণ্টা সময় লাগতো, সেখানে এই ট্রেনে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা। এছাড়া হাজীদের সেবায় এবার রোবট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সিএনএন, আল-আরাবিয়াহ

রেলওয়ে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হারামিয়াহ হাই স্পিড রেলে (এইচএইচআর) চড়ে ৩টি গুরুত্বপূর্ণ স্টেশন জেদ্দা, আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আব্দুল্লাহ ইকোনমিক সিটি হয়ে মদীনায় যাওয়ার প্রয়োজন হয় হাজারো হাজীর।

ওই লাইনে চলাচলকারী প্রত্যেকটি ইলেকট্রিক ট্রেন ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বা ১৮৬ মাইল বেগে চলবে এবং প্রতিদিন গড়ে ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। ব্যবসা এবং অর্থনীতি দুই শ্রেণিমানে বিভক্ত প্রতিটি ট্রেনের রয়েছে ১৩বগি। সিট ক্যাপাসিটি ৪১৭। এবার ৩৫টি ট্রেন যাত্রীসেবা দেবে।

মক্কা, মদিনা ও জেদ্দা সংযোগকারী এ ব্যবস্থায় মোট খরচ হয়েছে ৬০০ কোটি ডলার। ট্রেনটি চালু হয় ২০১৮ সালের অক্টোবরে। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ যোগাযোগ প্রকল্প। বছরে এ পথে প্রায় ৬ কোটি লোক যাতায়াত করতে পারবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর