,

প্রধানমন্ত্রীর নামে ১০ বছর ধরে কোরবানি দেন তিনি

news-image

নিউজ ডেস্ক।। মুক্তিযোদ্ধা জাবেদ আলী গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দিয়ে আসছেন। এবারো তিনি প্রধানমন্ত্রীর নামে কোরবানি দেয়ার প্রস্তুতি নিয়েছেন। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই খামারপাড়া গ্রামে।

মুক্তিযোদ্ধা জাবেদ আলী জানান, ১৯৬২ সাল থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মাধ্যমে তিনি মুজিব আদর্শে দীক্ষিত হন। পরবর্তী সময়ে জাতির জনকের ডাকে মুক্তিযুদ্ধে যোগদান করেন। ৭৫ এর ১৫ আগস্টের পর অনেক লোভ লালসার মধ্যেও তিনি মুজিব আদর্শে অটল থাকেন। এজন্য তাকে অনেক নির্যাতনও সইতে হয়।

জাবেদ আলী আরো জানান, এক-এগারোর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে তিনি আল্লাহর কাছে মোনাজাত করেন যে, শেখ হাসিনা মুক্ত হয়ে দেশের শাসনভার নিতে পারলে তার নামে প্রতি ঈদে কোরবানি দেবেন। সেই থেকে গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিয়ে আসছেন বলে জানান তিনি। এ বছরও তিনি ৬৩ হাজার টাকার দিয়ে প্রধানমন্ত্রীর নামে কোরবানি দেয়ার জন্য একটি কালো-সাদা রঙের ষাঁড় গরু কিনেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর