,

বাসর রাতে বরের গলায় ফাঁস

news-image

নিউজ ডেস্ক।। সুনামগঞ্জের তাহিরপুরে অজিত বর্মণ (২৩) নামে এক যুবকের গলায় ফাঁস নেয়া লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাড়ির পশ্চিম পাশের গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে লাশটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়া হয়। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মুজরাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অজিত বর্মণ ওই গ্রামের মিরবদনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অজিত বর্মণ প্রস্রাবের কথা বলে ঘর থেকে বেরিয়ে বাড়ির পশ্চিম পাশের গাছের সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন, অজিত বর্মণ আগে থেকেই মানসিক রোগী ছিল। গত দুই দিন আগে পরিবারের আলোচনার মাধ্যমে বিশ্বম্ভপুর উপজেলার বারকুড়ি গ্রামের মেয়ে সঞ্চিতা বর্মণের (১৯) সঙ্গে তার বিয়ে হয়। শুক্রবার তাদের বাসর রাত ছিল। কিন্তু রাতে ঘর থেকে বেরিয়ে অজিত বর্মণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর