,

এ মুক্তিযোদ্ধা শেখ হাসিনার নামে ১০ বছর কোরবানি দিচ্ছেন

news-image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে গত ১০ বছর যাবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি দিচ্ছেন জাবেদ আলী নামে এক মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার। বাড়ি ওই ইউনিয়নের খামারপাড়া গ্রামে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এই সৈনিক শনিবার স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, ১৯৬২ সালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মাধ্যমে তিনি মুজিব আদর্শে দীক্ষিত হন। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর অনেক লোভ-লালসার মধ্যেও তিনি মুজিব আদর্শ ত্যাগ করেননি। এজন্য এলাকায় তাকে অনেক নির্যাতনও সইতে হয়েছে।

তিনি আরও জানান, ১/১১ এর পর শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে আল্লাহর কাছে মোনাজাত করে বলেন, তিনি (শেখ হাসিনা) মুক্ত হয়ে দেশের শাসনভার নিতে পারলে প্রতি বছর ঈদুল আজহায় তার (শেখ হাসিনা) নামে পশু কোরবানি দেবেন। সেই থেকে গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি দিয়ে আসছেন। এবারও তিনি ৬৩ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন। আগামী ১২ আগস্ট ঈদুল আজহার দিন প্রধানমন্ত্রীর নামে কোরবানি করবেন।

৭ সন্তানের জনক মুক্তিযোদ্ধা জাবেদ আলী এলাকায় একনিষ্ঠ মুজিব আদর্শের সৈনিক হিসবে পরিচিত।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বলেন, বয়স হয়ে গেছে, আগামী বছর কোরবানি পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন কি-না জানি না।

গোড়াই খামারপাড়া জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক, একই গ্রামের বাসিন্দা মো. আবুল কাশেম, মো. এমারত হোসেন, বাচ্ছু মিয়া, আল শাহরিয়ার মাসুদ ও আমছের মিয়া জানান, মুক্তিযোদ্ধা জাবেদ আলী বিগত কয়েক বছর যাবত শেখ হাসিনার নামে পশু কোরবানি করছেন।

মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, জাবেদ আলী একজন সত্যিকারের মুজিব সৈনিক। তিনি স্পষ্টবাদী ও সব সময় ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর