,

বাবর আজমের ঝড়ো সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ২৪ বছর বয়সী তারকা ক্রিকেটার মাত্র ৫৫ বল খেলে ৬টি ছক্কা ও সাতটি চারের সাহায্যে ১০২ রান করেন।

শুক্রবার ইংল্যান্ডের সাউদাম্পটনে টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে হ্যাম্পশায়ারের বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান সমারসেটের হয়ে খেলা বাবর আজম। তার ব্যাটিং তাণ্ডবের ম্যাচে ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রানের পাহাড় গড়ে সমারসেট।

এছাড়া ৩৬ বলে ৬টি চার ও দুই ছক্কায় ৫৭ রান করেন ইংল্যান্ডের স্থানীয় ক্রিকেটার টম অ্যাবেল।

প্রথম ইনিংসের পর বৃষ্টি হলে হ্যাম্পশায়ারের টার্গেট দাঁড়ায় ডিএল মেথডে ১২.১ ওভারে ১৩৩ রান। টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ৬৯ রান তুলতে সক্ষম হয় হ্যাম্পশায়ার।

বৃষ্টি আইনে ৬৩ রানে জয় পায় সমারসেট। ৫৫ বলে সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাবর আজম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর