সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় মহাসড়কে ধীরগতি থাকলেও তীব্র যানজট নেই : সেতুমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ঈদযাত্রায় মহাসড়কে ধীরগতি থাকলেও তীব্র যানজট নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদে প্রচুর লোক বাড়ি যাচ্ছে। মহাসড়কগুলোর মধ্যে চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পর্যবেক্ষণ সেল থেকে এ তথ্য জেনেছি।

‘বেশি সমস্যা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরাঞ্চলগামী যানবাহনগুলোর ক্ষেত্রে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর ওপারে কড্ডা মোড় পর্যন্ত গাড়ি খুব ধীরগতিতে চলছে। মহাসড়কে ধীরগতির কিছু বাহন চলছে।’

তিনি আরও বলেন, মহাসড়কে নিয়মিত চলাচল করে না—এমন গাড়িও ঈদে নেমে পড়েছে। মহাসড়কে উঠে এগুলোর ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, দুর্ঘটনায় পড়ছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানো পর্যন্ত অন্য যানবাহনের গতি কমে আসছে।

সেতুমন্ত্রী দাবি করেন, এবার রাস্তায় কোথাও ভাঙাচোরা নেই। সেসব মেরামত করা হয়েছে। বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ চলায়, সেদিকে সমস্যা হওয়ার কথা ছিল। তবে যত সমস্যা হবে বলে মনে করা হয়েছিল, তার চেয়ে অনেক কম হচ্ছে।

ফেরিঘাটে ভোগান্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বৃষ্টি ও নদীতে স্রোতের কারণে ফেরি পারাপারে দেরি হচ্ছে। এ কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফেরিঘাটগুলোয় সমস্যা হচ্ছে।

বিভিন্ন পরিবহনের বাড়তি ভাড়া আদায় প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, কোনো যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের কাছে দিন। আমাদের মনিটরিং টিম কাজ করছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।

‘গতকাল শুক্রবার পর্যন্ত বেশ কয়েকজনকে এমন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জনসাধারণকেও বলবো, বাড়তি ভাড়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে।’ যুগান্তর

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান