,

জম্মু-কাশ্মীর ৩১ অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চলে আত্মপ্রকাশ করবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভায় পাশ হওয়ার তিন দিনের মধ্যে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে সাক্ষর করেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানায়, রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করায় আগামী ৩১ অক্টোবর থেকে জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে আত্মপ্রকাশ করবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।

কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী জম্মু ও কাশ্মীরে থাকবে ১০৭ আসনের বিধানসভা। পরে তা বাড়িয়ে ১১৪ করা হবে। ২৪টি আসন খালি থাকবে কারণ তা পাক অধিকৃত কাশ্মীরে পড়ছে। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কোনো বিধানসভা থাকবে না।

গত সোমবার কাশ্মীরের উপর থেকে ভারত বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে। এতে স্বাভাবকিভাবেই রাজ্যের বিশেষ আইন ৩৫এ-ও বাতিল হয়ে যায়।

কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পরও চারদিন কেটে গেছে। শুক্রবারেও গোটা রাজ্য জুড়ে ছিল কারফিউ, স্তব্ধ হয়ে রয়েছে সেখানের জনজীবন। সর্বত্র ভারতীয় সেনাদের টহল। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে অন্তত ছয় কাশ্মীরি নিহত ও আরও পাঁচ শতাধিক গ্রেফতার হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর